ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক ওভারে ৬ ছক্কা, টানা ৭ বলে ৭ ছক্কা মেরেও হারল বাংলাদেশ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo মাধবপুরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত হওয়ার শঙ্কা Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ে স্ত্রীর ও বোনের করা পৃথক মামলায় দুইজন গ্রেফতার Logo আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গাছ ও গাঁজাসহ পুলিশি অভিযানে গ্রেফতার ১

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক অভিযানে ৩টি গাঁজার গাছ ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মহিদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব বেগুনাই গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মহিদ মিয়া ওই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব বেগুনাই গ্রামে অভিযান চালায়। অভিযানে মহিদ মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় চাষ করা ৩টি তাজা গাঁজার গাছ এবং ঘরে থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

লাখাই থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

এক ওভারে ৬ ছক্কা, টানা ৭ বলে ৭ ছক্কা মেরেও হারল বাংলাদেশ

error:

লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গাছ ও গাঁজাসহ পুলিশি অভিযানে গ্রেফতার ১

আপডেট সময় ০১:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬