ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাখাইয়ে মাদকবিরোধী অভিযান: ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১১ পিস ইয়াবাসহ মোঃ জাহার উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহার উদ্দিন উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মোশাদিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে লাখাই থানা পুলিশ মোশাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহার উদ্দিনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

লাখাইয়ে মাদকবিরোধী অভিযান: ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ১২:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬