ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

সাতছড়ি বনে গাছ চুরি, সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ চুরির ঘটনায় সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে বন বিভাগ ও প্রশাসন। সম্প্রতি সাতছড়ি উদ্যানের ডুমুরতলা এলাকায় দুটি বড় সেগুন গাছসহ বেশ কয়েকটি মূল্যবান গাছ চুরির খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

সোমবার দুপুরে মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মির্জা মেহেদী সারওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান, বন প্রহরী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তদন্ত কর্মকর্তার কাছে গাছ চুরির বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়। ঘটনাস্থলে কাটা দুটি সেগুন গাছের গোড়া ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আরও প্রায় ১০টি কাটা গাছের চিহ্ন পাওয়া যায়। তবে এসব গাছ বর্তমান রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব গ্রহণের আগেই কাটা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালীদের যোগসাজশে বন থেকে গাছ কেটে পাচার করে আসছে। তাদের দাবি, বন বিভাগের সহযোগিতা ছাড়া এত বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়া সম্ভব নয়।

পরিবেশবাদী নেতা তোফাজ্জল সোহেল বলেন, “একটি বড় গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাসস্থল। এভাবে বন উজাড় চলতে থাকলে সাতছড়ির জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।”

তিনি আরও বলেন, বন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হবে, কমে যাবে বৃষ্টিপাত এবং বাড়বে ভূমিক্ষয়।

সাতছড়ি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “দুটি সেগুনগাছ চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে কিছু ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।”

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

সাতছড়ি বনে গাছ চুরি, সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

আপডেট সময় ১২:২৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬