ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র

হবিগঞ্জে ঝড়ের কবলে হাওড়ে বেসরকারি হেলিকপ্টারের জরুরি অবতরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের হাওরাঞ্চলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। তবে পাইলটের সতর্কতা ও দক্ষতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র ঝড়ো হাওয়া শুরু হলে আকাশে উড়ন্ত হেলিকপ্টারটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে উপজেলার একটি বিস্তীর্ণ হাওরের খোলা জায়গায় জরুরি অবতরণ করেন।

হাওরের মধ্যে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। অল্প সময়ের মধ্যেই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়রা জানান, হেলিকপ্টারে থাকা আরোহী ও পাইলট সবাই অক্ষত ছিলেন এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির

error:

হবিগঞ্জে ঝড়ের কবলে হাওড়ে বেসরকারি হেলিকপ্টারের জরুরি অবতরণ

আপডেট সময় ১০:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬