ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাহুবলে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও উজ্জ্বল রায়

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বিসিএস ক্যাডারে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বাহুবলে যোগদানের পর প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক দীর্ঘসূত্রতা কমাতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

তার নেতৃত্বে উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত খাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ব্যক্তিগতভাবেও সহযোগিতা করছেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের দায়িত্বের পাশাপাশি উপজেলা পরিষদ ও সহকারী ভূমি কমিশনারের দায়িত্বও পালন করছেন তিনি। প্রতিদিন দীর্ঘ সময় অফিস কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান, যানজট নিরসন এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন তিনি।

জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে দপ্তরের দরজা উন্মুক্ত রেখেছেন ইউএনও উজ্জ্বল রায়। স্থানীয়দের মতে, এতে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মুক্তিযোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, একজন ইউএনও এতটা কর্মঠ ও জনপ্রিয় হতে পারেন, উজ্জ্বল রায় তার উদাহরণ। সাধারণ মানুষ তাকে আস্থা ও নির্ভরতার জায়গা হিসেবে দেখছেন।

সেবা নিতে আসা কয়েকজন জানান, ইউএনও উজ্জ্বল রায় আচরণে ভদ্র, কথাবার্তায় মার্জিত এবং অত্যন্ত মানবিক একজন কর্মকর্তা। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আমি কাজে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়াতে চাই। দেশের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বাহুবলের মানুষের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছি।”

সচেতন মহলের মতে, বাহুবলের উন্নয়ন ও সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাহুবলে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও উজ্জ্বল রায়

আপডেট সময় ১০:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬