ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. / ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

টানা ভারী বর্ষণের ফলে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর নিচু এলাকাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে।

গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট অঞ্চলের নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১২:০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬