ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি এবং গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক সায়েমা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া শ্রীঘর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি আরও কার্যকরভাবে এগিয়ে যাবে এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শিক্ষক-কর্মচারীদের স্বার্থ, পেশাগত মর্যাদা ও কল্যাণে সঠিক নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

নাসিরনগরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

আপডেট সময় ০৫:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬