ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ, বদলি ড. আবু হাসনাত আরেফিন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জি এম সরফরাজকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জি এম সরফরাজ মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ, বদলি ড. আবু হাসনাত আরেফিন

আপডেট সময় ০৮:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬