ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা রোগীকে লাঞ্ছিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

রোববার (৮ নভেম্বর) তদন্ত কমিটি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়।

তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন চাঁদপুরের সিভিল সার্জন।

উল্লেখ্য, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে এক বৃদ্ধা রোগীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধানের পর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান

আপডেট সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬