ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Logo মাধবপুরে জরাজীর্ণ রামেশ্বর গ্রামের প্রধান সেতু, ঝুঁকি নিয়ে চলাচল Logo বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ Logo চুনারুঘাটে আদালতের নির্দেশে রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ Logo মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

চুনারুঘাটে আদালতের নির্দেশে রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে আদালতের নির্দেশে রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গেটটি ভেঙে অপসারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর গ্রামের জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে প্রভাবশালী একটি মহল স্থায়ী গেট নির্মাণ করেছিল। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবা পাওয়ার পথও সংকুচিত হয়ে পড়ে।

এ অবস্থায় জনভোগান্তি নিরসন ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষে হাফিজ আহমদ তালুকদার আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত রাস্তার ওপর নির্মিত তালুকদার বাড়ির গেটটিকে অবৈধ ঘোষণা করে তা অপসারণের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রশাসনের শ্রমিকদের সহায়তায় জনসমক্ষে গেটটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার সাংবাদিকদের বলেন, আইন সবার ঊর্ধ্বে। জনপথ বা সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী দামোদরপুরে অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, গেটটি নির্মাণের পর থেকে দৈনন্দিন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এমনকি জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্সের গ্রামে প্রবেশেও বাধা সৃষ্টি হচ্ছিল। গেটটি অপসারণের ফলে রাস্তাটি আবারও উন্মুক্ত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

error:

চুনারুঘাটে আদালতের নির্দেশে রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ

আপডেট সময় ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬