ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

লাখাইয়ে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় বাবার সাথে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল আসজাদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

উপজেলার ৫ নং করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আসজাদ পূর্ব সিংহ গ্রামের মাওলানা ইউনুস আহমেদের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বসবাস করত এবং সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার বাবার সঙ্গে শায়েস্তাগঞ্জ থেকে নিজ গ্রামের দাদার বাড়িতে বেড়াতে আসে। বিকেলে সে তার ছোট ভাই ও চাচাতো ভাইদের সঙ্গে স্থানীয় ফুটবল মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে গেলে সে সাঁতার না জানা সত্ত্বেও বল আনতে পানিতে নামে।

পুকুরের কিছুটা গভীরে যেতেই সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার ছোট ভাইরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থেকে বেড়াতে এসে এভাবে অকালে ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে পূর্ব সিংহ গ্রামসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

লাখাইয়ে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় ১২:১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬