ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাই রাস্তা বন্ধ করে পার্কিং,দিন দুপুরে মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল,ভোগান্তিতে মানুষ

পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে যানজট থেকে রেহাই নেই জনসাধারণের। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও কৃষি জমি থেকে দিন দুপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল। রাস্তার দুপাশের অনেক ফুটপাত বেদখলে। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই। বিশেষ করে বুল্লা বাজার চৌরাস্তার মোড়ে ব্যস্ত সড়কটি ও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং আর হকারদের দখল থেকে।এমনকি বাজারের ভিতরের প্রবেশ করা রাস্তাটি ও যেন হর হামেশা গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা হয়ে গেছে।এ সড়কের দুই পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে এসব এলাকায়।গ্রামের ভিতর থেকে মাটি বুঝাইকৃত ট্রাকগুলো রাস্তায় চলাচল করার ফলে এই যানজট লেগে থাকে।যার ফলে যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই।

এ ব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের বুল্লা বাজারে নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় এ যানজট লেগে থাকে। গাড়ির লোড আনলোডের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় করে দিয়েছি রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের পরে যদি কেউ লোড আনলোড করে সেটা বাজারের নিয়ম শৃঙ্খলার বাহিরে।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাই রাস্তা বন্ধ করে পার্কিং,দিন দুপুরে মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল,ভোগান্তিতে মানুষ

আপডেট সময় ১০:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫