
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে পারভেজ হাসানকে সভাপতি, মনির উদ্দিন মনিরকে সাধারণ সম্পাদক এবং মো. আশিক আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন রানা, সহ-সভাপতি জিহাদ কামাল খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক সজল গোপ, প্রচার সম্পাদক আব্দুল হান্নান এবং অর্থ সম্পাদক শফিকুল ইসলাম সাবাল।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবুল কাশেম, রফিকুল ইসলাম, জুনাইদ চৌধুরী, দেবাশীষ আচার্য্য, মহসিন সাদেক ও নিতেশ দেব। সদস্য করা হয়েছে বি এম তারেককে।
সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি লাখাই উপজেলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 




















