ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

লাখাইয়ে শিশু মনসুরা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন শাহরিয়া গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১০ বছরের শিশু মনসুরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শাহরিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে শাহরিয়াকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, ঘটনার সঙ্গে শাহরিয়ার সম্পৃক্ততা আরও নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩

লাখাইয়ে শিশু মনসুরা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন শাহরিয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬