ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

নতুন মন্ত্রিসভার শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি জানান, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এবং শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শপথ ১৭ না ১৮ ফেব্রুয়ারি—কোন দিন অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হবে। সে হিসেবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ সদস্যরা তাদের নেতা নির্বাচন করবেন। এরপর সেই নেতা মহামান্য রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি জানালে সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ এখনো স্থগিত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

নতুন মন্ত্রিসভার শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬