ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

মাধবপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ

তোফাজ্জল হোসেন চৌধুরী
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে মাধবপুর উপজেলা পরিষদে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী জোনায়েদ আহমেদ, মো: ইকবাল হোসেন খান ও মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাধবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে চারজন অসহায় প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে দুইজনকে হুইল চেয়ার এবং দুইজনকে হিয়ারিং এইড প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

মাধবপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ

আপডেট সময় ১১:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬