ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

নির্বাচন ঘিরে লাখাইয়ে পুলিশের শক্তি প্রদর্শন: ওসি জাহিদুল হকের নেতৃত্বে বিশাল মহড়া

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত বহর মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। মহড়ার মাধ্যমে সম্ভাব্য অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের সতর্ক করা হয়।

মহড়া চলাকালীন ওসি জাহিদুল হক বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অরাজকতা বরদাস্ত করা হবে না। নির্বাচনকালীন সময়জুড়ে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার থাকবে।

এ বিষয়ে ওসি জাহিদুল হক বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাধারণ মানুষ যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রধান লক্ষ্য। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”

এই মহড়ায় লাখাই থানার পদস্থ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। তারা মনে করছেন, নিয়মিত এমন মহড়া নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

error:

নির্বাচন ঘিরে লাখাইয়ে পুলিশের শক্তি প্রদর্শন: ওসি জাহিদুল হকের নেতৃত্বে বিশাল মহড়া

আপডেট সময় ১১:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬