ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিলবোর্ড ও স্পিডব্রেকার নেই: উত্তর মোড়াকরি সড়কে বাড়ছে লাশের মিছিল, প্রতিকার চান এলাকাবাসী

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ০২নং মোড়াকরি ইউনিয়নের উত্তর মোড়াকরি এলাকার তিতাস ব্রিক ফিল্ড সংলগ্ন বামৈ–মোড়াকরি সড়কটি এখন জননিরাপত্তার জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সড়কের একটি নির্দিষ্ট অংশ ইংরেজি ক্যাপিটাল লেটার ‘এল’ (L)-এর মতো তীক্ষ্ণ বাঁক হওয়ায় প্রায় প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন সরাসরি রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ায় প্রাণহানির ঝুঁকিতে রয়েছেন চালক ও পথচারীরা।

সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা যায়, তিতাস ব্রিক ফিল্ডের সামনের রাস্তাটি ইংরেজি ‘এল’ অক্ষরের মতো বেঁকে আছে। কোনো আগাম সতর্কবার্তা বা গতিরোধক না থাকায় দ্রুতগামী যানবাহনগুলো এই বাঁকটি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। চালকরা জানিয়েছেন, দূর থেকে বাঁকটি স্পষ্ট বোঝা না যাওয়ায় তারা গতি নিয়ন্ত্রণ করতে পারেন না, ফলে গাড়ি মোড় না ঘুরে সরাসরি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, “এই মোড়টি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাসে একাধিক ছোট দুর্ঘটনা এখানে নিয়মিত ঘটনা। আর বছরে বেশ কয়েকবার বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কিন্তু এখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা স্পিডব্রেকার নেই।”

এলাকাবাসীর দাবি, বাঁকের দুই পাশে বড় আকারের সতর্কতামূলক বিলবোর্ড ও গতিরোধক স্থাপন করা হলে এসব দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। অনুসন্ধানে দেখা গেছে, এখানে মুখোমুখি সংঘর্ষের চেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনাই বেশি ঘটছে।

স্থানীয়রা আরও জানান, বাঁকের সামনে একটি আইল্যান্ড বা শক্তিশালী গার্ডরেল নির্মাণ করা হলে নিয়ন্ত্রণ হারালেও যানবাহন খাদে পড়ে প্রাণহানির ঝুঁকি কমবে।

এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও এলাকাবাসী। জনস্বার্থে ও অকাল মৃত্যু রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

error:

বিলবোর্ড ও স্পিডব্রেকার নেই: উত্তর মোড়াকরি সড়কে বাড়ছে লাশের মিছিল, প্রতিকার চান এলাকাবাসী

আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬