ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

নির্বাচনী প্রচারণার লক্ষ্যে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। নেতাকর্মীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

জানা গেছে, ঘোষিত সফরসূচি অনুযায়ী তারেক রহমান রাতে চট্টগ্রামে অবস্থান করবেন। রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।

দীর্ঘ সময় পর তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে।

সমাবেশ শেষে তারেক রহমান যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। পরে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

আপডেট সময় ১০:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬