ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

পুলিশ সুপার ইয়াসমিন আক্তারের চুনারুঘাট রেমা কালেঙ্গাতে বনসদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের স্থান পরিদর্শন

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গায় বনদস্যদের সঙ্গে বন প্রহরীদের বন্দুকযুদ্ধের স্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন আক্তার।

চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চলের খোয়াই ছড়া এলাকায় সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনাস্থল তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আল-আমিন, রেমা-কালেঙ্গা বন বিভাগের রেঞ্জার আব্দুল খালিক, কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরিদর্শনকালে পুলিশ সুপার ইয়াসমিন আক্তার বলেন, বনদস্যদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো মূল্যে বনদস্যদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গভীর রাতে বনদস্যদের একটি বড় দল বন প্রহরীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এ সময় প্রায় ৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ওই বন্দুকযুদ্ধে বনদস্যু সুমন ডাকাত, শাহিন মিয়া ডাকাত ও খালেক মিয়ার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

পুলিশ সুপার ইয়াসমিন আক্তারের চুনারুঘাট রেমা কালেঙ্গাতে বনসদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের স্থান পরিদর্শন

আপডেট সময় ০৩:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬