ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দুই ঐতিহাসিক মাজারে বিশেষ মোনাজাত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় হবিগঞ্জ জেলার দুটি ঐতিহাসিক মাজার শরীফে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল দিনব্যাপী এই জিয়ারত ও দোয়া কর্মসূচিতে অংশ নেন।

তিনি প্রথমে মাধবপুর উপজেলার শাহজীবাজারে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।

পরবর্তীতে তিনি চুনারুঘাট উপজেলায় অবস্থিত হযরত সৈয়দ শাহ নাছিরুদ্দিন সিপাহসালার (রহ.)-এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে জিয়ারত শেষে আবারও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সদ্য প্রয়াত দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

এ সময় আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক কালজয়ী নেত্রী। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতীয় রাজনীতিতে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠিয়েছে। আমি বিশ্বাস করি, এই এলাকার মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষেই তাদের রায় দেবেন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

দোয়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. শহিদ মিয়া, চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দুই ঐতিহাসিক মাজারে বিশেষ মোনাজাত

আপডেট সময় ০৬:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬