ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

বাংলার খবর ডেস্কঃ

দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহলদল বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লক্ষ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট–সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

এ সময় একটি বালুবাহী ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা গেলে টহলদলটি ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে বালুর ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পরিবহন করা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় জিরার সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

আপডেট সময় ০৬:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬