ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ফান্দাউক দরবার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহেরী

বাংলার খবর ডেস্ক ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে হুজুর কেবলা ফান্দাউকী (রহ.) ও দাদা হুজুর কেবলা ফান্দাউকী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাধবপুর–চুনারুঘাট আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এবং হবিগঞ্জ জেলার ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সারোয়ার ফেরদৌস।

বুধবার ফান্দাউক দরবার শরীফে আগমন করে তারা প্রথমে মাজার শরীফ জিয়ারত করেন এবং পরে দরবার সংশ্লিষ্ট ছাহেবজাদা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা দরবারের ঐতিহ্য, ধর্মীয় খেদমত ও ইসলামী মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আলী মোহাম্মাদ চৌধুরী, সুপার ঘুগাওরা দাখিল মাদ্রাসা; পীরজাদা আলহাজ শাহ জালাল আহমদ আখঞ্জী, পীর সাহেব আখঞ্জী দরবার শরীফ; মাওলানা শহিদুল ইসলাম সাহেব; সহকারী অধ্যাপক হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেম-উলামা।

সাক্ষাৎকালে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দরবার শরীফগুলোর দোয়া ও দিকনির্দেশনা দেশ ও মানুষের কল্যাণে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান

error:

ফান্দাউক দরবার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহেরী

আপডেট সময় ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬