ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে পুলিশের বিশেষ ডেভিলহান্ট অভিযানে এক আসামি গ্রেপ্তার

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি লিঠন মিয়া (৪০)। তিনি উপজেলার ৫নং করাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সভাপতি এবং সিংহগ্রামের মো. দুলন মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিঠন মিয়ার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে পুলিশের বিশেষ ডেভিলহান্ট অভিযানে এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫