ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

শাশুড়ি ননদের নির্যাতনে গৃহবধুর আত্মহননের অভিযোগ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর- পারিবারিক কলহের জেরে মাধবপুরে আছমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া গ্রামে স্বামীর বাড়ির একটি কক্ষ থেকে জানালার গ্রিলে ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আছমা আক্তার চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। কয়েক বছর আগে তার বিয়ে হয় মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের সঙ্গে। আছমা স্বামী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের একটি ছয় মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

নিহতের ছোট বোন রাবেয়া আক্তার রত্না, যিনি সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল, অভিযোগ করে বলেন—“আমার বোনকে দীর্ঘদিন ধরে শাশুড়ি নুরজাহান বেগম ও ননদ তাসলিমা আক্তার শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। এমনকি গতকালও তাকে মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহননের পথ বেছে নেয়। আমরা এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে নিহতের শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

শাশুড়ি ননদের নির্যাতনে গৃহবধুর আত্মহননের অভিযোগ

আপডেট সময় ০৫:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫