ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

প্রখ্যাত ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হাবিবুর রহমান যুক্তিবাদী ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন আলেম। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

নিজ গ্রামেই তাঁর প্রাথমিক শিক্ষাজীবনের সূচনা। পরে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল পাস করার পর তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি যুক্তিনির্ভর ও শুদ্ধ আকিদাভিত্তিক ইসলামী বক্তব্যের জন্য দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর বয়ান ও দাওয়াতি কার্যক্রম অসংখ্য মানুষকে দ্বীনের পথে অনুপ্রাণিত করেছে বলে ধর্মপ্রাণ মুসল্লিদের অভিমত।

মরহুমের প্রথম জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য ভক্ত, আলেম ও শুভানুধ্যায়ী তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

প্রখ্যাত ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

আপডেট সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬