ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী

ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করে মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে এবার ঈদকে ঘিরে সরকারি ছুটি কার্যত সাত দিনে দাঁড়াল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।

এখন নতুন করে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করায় ঈদের আগের ছুটি আরও বাড়ল। পাশাপাশি ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

error:

ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি ঘোষণা

আপডেট সময় ০২:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬