ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে কলেজ শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চার দিনব্যাপী ফ্রেন্ডশিপ ক্যাম্প শুরু

শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ববোধ, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প’ শুরু হয়েছে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্প শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সায়হাম গ্রুপের পরিচালক, কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ. এ. এম. শাহজাহান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্প শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো. সেলিম, প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল এবং কলেজের সাবেক শিক্ষক মোহাম্মদ শরিফ জসীম। তাঁরা বলেন, বন্ধুত্ব ও দলগত কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালমান আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্প চিফ ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে কলেজ শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চার দিনব্যাপী ফ্রেন্ডশিপ ক্যাম্প শুরু

আপডেট সময় ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫