ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

লাখাইয়ে পুলিশের ‘ডেভিলহান্ট’ অভিযান: আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট’-এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে উপজেলার পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই প্রণয় কুমার সরকার, এএসআই আব্দুল হাকিমসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আতাউর রহমান (৪০) ৫নং করাব ইউনিয়ন যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি। তিনি করাব গ্রামের মৃত মরম আলীর ছেলে। তাকে কদমতলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অন্যজন মোঃ মহিবুর রহমান (৫৩), তিনি ১নং লাখাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পশ্চিম রুহিতনশী গ্রামের মৃত আব্দুল নুর মুন্সীর ছেলে। তাকে উপজেলা গেট এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনই লাখাই থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘ডেভিলহান্ট’ অভিযান চলমান রয়েছে। সুনির্দিষ্ট মামলার আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

লাখাই প্রতিনিধি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

লাখাইয়ে পুলিশের ‘ডেভিলহান্ট’ অভিযান: আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫