
বাংলার খবর ডেস্ক:
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় তাদের সঙ্গে নেতাকর্মীদের না আসার নির্দেশ দিয়েছে বিএনপি।
রবিবার (২৬ অক্টোবর) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশান কার্যালয়ে আগামীকাল রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সাক্ষাৎকার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরাই উপস্থিত থাকতে পারবেন। দলের শৃঙ্খলা বজায় রাখতে ও প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, “মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রক্রিয়া। তাই অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে শুধু প্রার্থী ছাড়া অন্য কেউ গুলশান কার্যালয়ে উপস্থিত হতে পারবেন না।”
বাংলার খবর ডেস্ক : 

























