
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একনিষ্ঠ কর্মী ও ব্যবসায়ী মোত্তাকিম চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে মোত্তাকিম চৌধুরী বলেন, “আমি সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার সার্বিক উন্নয়ন—বিশেষ করে শিক্ষা, খেলাধুলা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। জনগণ যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
স্থানীয়দের মতে, একজন তরুণ ও উদ্যমী ব্যবসায়ী হিসেবে মোত্তাকিম চৌধুরীর প্রার্থী হওয়ার ঘোষণায় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে সামগ্রিক চিত্র আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 
























