ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ভারতে মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মাহফিল

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী স্পষ্টভাবে জানিয়েছেন—এ ধরনের আয়োজন বা মাহফিলের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই এবং তাঁর নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

আজহারী বলেন, বিভিন্ন স্থানে তাঁর নাম ব্যবহার করে বড় অঙ্কের টাকা নেওয়ার খবর তিনি পেয়েছেন। তিনি এটিকে “সুস্পষ্ট প্রতারণা ও মিথ্যাচার” হিসেবে আখ্যায়িত করেন এবং স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি নিজ দেশেই দাওয়া ও শিক্ষা কার্যক্রমে ব্যস্ত। বিদেশে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা নেই। তাই তাঁর নামে ভারতের কোনো এলাকায় মাহফিল আয়োজনের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

মিজানুর রহমান আজহারী সকলকে সতর্ক করে বলেন, তাঁর বা অন্য কোনো দাওয়া বক্তার মাহফিলের তথ্য যাচাই করে নেওয়ার পরই বিশ্বাস করবেন। তিনি দোয়া করেন—সকলকে মহান আল্লাহ সত্য চিনতে তৌফিক দিন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে রক্ষা করুন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

ভারতে মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মাহফিল

আপডেট সময় ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫