ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

এবার লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন করা হয়। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় লটারি প্রক্রিয়া।

লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়িতদের তালিকায় ‘প্রস্তাবিত’ মন্তব্য সন্নিবেশিত রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

পদায়নের মধ্যে—ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ থানায়, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ থানায়, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ থানায়, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ থানায়, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ থানায়, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানায়, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ থানায় এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ের থানার সংখ্যা ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন এলাকার থানাগুলোর ক্ষেত্রে লটারি হবে না—এসব থানায় অভ্যন্তরীণভাবে পদায়নের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র

error:

এবার লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫