
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে সাজিদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















