ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর

বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার জনবহুল বুল্লা বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং চুরি রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে তিনি বুল্লা বাজার সরেজমিন পরিদর্শন করেন। এ সময় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ইউএনও তারেক হাসান বলেন, সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। বিশেষ করে রাস্তার পাশে টমটম ও বাস পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। যানজট নিরসনে বিভিন্ন পরিবহনের দায়িত্বশীল ব্যক্তি ও চালকদের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই বাস মালিক সমিতির সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

বাজারে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনায় ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়ে ইউএনও বলেন, বুল্লা বাজারে চুরির বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুরো বাজারকে দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজারে পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউএনওর সরেজমিন পরিদর্শন ও সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তাদের আশা, প্রশাসনের কার্যকর নজরদারি ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বুল্লা বাজারের যানজট ও চুরির সমস্যা নিয়ন্ত্রণে আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও

error:

বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও

আপডেট সময় ০১:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬