ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন Logo লাখাইয়ে মাদক মামলার ওয়ারেন্টে ফের গ্রেপ্তার মাহফুজ, রয়েছে একাধিক মামলা Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে। কখনো অজ্ঞাত মরদেহ উদ্ধার, কখনো তুচ্ছ বিরোধের জেরে প্রাণহানি, আবার কখনো নদীপথে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে একসঙ্গে দুজনের মৃত্যু—এমন ঘটনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত এক মাসে নাসিরনগরে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার ধরনও ভিন্ন। এর মধ্যে হত্যার অভিযোগ, বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নৌদুর্ঘটনা এবং অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা রয়েছে।

গত ২৭ আগস্ট গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের সূত্র ধরে মরদেহটির পরিচয় হাবিবুর রহমান (১৮) হিসেবে শনাক্ত করা হয়।

৪ সেপ্টেম্বর ফান্দাউক এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে শ্মশানসংলগ্ন ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ৩৭ বছর বলে ধারণা করা হয়।

একই দিনে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম (২২) নামে এক যুবক নিহত হন।

৭ সেপ্টেম্বর হরিপুর এলাকায় আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের হাবিবুর রহমান (৩৮) বলে শনাক্ত করেন।

১০ সেপ্টেম্বর গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মুঠোফোনে লুডু খেলা নিয়ে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় রফিক মিয়া নামে এক যুবক নিহত হন।

১৪ সেপ্টেম্বর রাতে নাসিরনগরের বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দয়াল মিয়া ও সজীব মিয়া নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হন।

২১ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা সদরের সরকারি কলেজ মোড়ের একটি ঝোপের ভেতর হাত ও মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লাখাই উপজেলার চিকনপুর গ্রামের অটোরিকশাচালক আরজান মিয়া (২০)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

২৪ সেপ্টেম্বর ভোররাতে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দুপাড়া এলাকায় উষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজের দুই দিন পর নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

একের পর এক এসব মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের দাবি, প্রতিটি ঘটনার পৃথকভাবে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার অভিযোগের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন, বিরোধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নদীপথে নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বলেন, যেসব হত্যাকাণ্ড বা খুনের ঘটনা উল্লেখ করা হয়েছে, সেগুলো সত্য। এসব ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ডিবি, র‍্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

error:

নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০৭:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬