ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

বাংলার খবর ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি-জামায়াতের বাইরে গিয়ে দেশের সামনে খুব শিগগিরই একটি নতুন অ্যালায়েন্স হাজির হবে।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি বলেন, “দেশবাসী কয়েক দিনের মধ্যেই ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে—এমন একটি নতুন জোট দেখতে পাবে। এই জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে।”

তিনি আরও বলেন, “যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে—এই নতুন জোট তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, কিছু মহল জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “ভারত ও আওয়ামী লীগের কিছু অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টাও চলছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

error:

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

আপডেট সময় ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫