ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সামনে আসায় সভা-সমাবেশ ও মিছিল বাড়লেও ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় রাজনৈতিক কর্মসূচি থাকবেই। এতে সমাবেশ বাড়তে পারে। তবে এর কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই।”

তিনি আরও বলেন, “ভূমিকম্পের ঝুঁকি বাড়ার অন্যতম কারণ পরিকল্পনাহীন নগরায়ন। জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, খোলা মাঠও নেই। বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে আরও বড় বিপদের সম্ভাবনা রয়েছে। রাজউককে আরও সতর্ক থাকতে হবে।”

ভূমিকম্পের আগাম সতর্কতা নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “কোনো কোনো দেশে ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে এমন অ্যাপ রয়েছে। বাংলাদেশেও এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা যেতে পারে।”

তিনি জনগণকে সচেতন থাকা এবং ভবন নির্মাণে সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫