ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন Logo শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক Logo মাধবপুরে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, তদারকিতে মোত্তাকিম চৌধুরী Logo মাধবপুরে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই Logo এসডিজি বাস্তবায়ন ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারণে ওরিয়েন্টেশনে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত রফিকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য Logo ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কা, মাধবপুরের ছয় যুবক ১৫ দিন ধরে নিখোঁজ Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে বামৈ, কাটিহারা, কালাউক বাজারসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করেই কুকুরটি পথচারী ও দোকানে থাকা মানুষদের ওপর একের পর এক হামলা চালাতে থাকে, এতে কয়েক ঘণ্টা আতঙ্কে ছিলেন স্থানীয়রা।

সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটির বেপরোয়া আক্রমণে বিভিন্ন বয়সী নারী–পুরুষ ও শিশু আহত হন। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে ধাওয়া করে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় কুকুরটিকে হত্যার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুল ইসলাম শাকিল জানান, সব আহত ব্যক্তিকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে।

আহতদের মধ্যে রয়েছেন—
নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৩), শেফালী সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭)।
বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মেহেদি হাসান সুমন জানান, তাঁর দোকানের কর্মচারী কুকুরটির কামড়ে আহত হয়েছেন।
ভাদিকারা গ্রামের উবাইদুল ইসলাম টেনু বলেন, তাদের গ্রামেও একজন আহত হয়েছেন।
স্থানীয় যুবক সোহান জানান, তাঁর ভাতিজা স্কুলে যাওয়ার সময় কুকুরটির কামড়ে আহত হয়।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান, হাসপাতালের গেটেই কুকুরটি তাঁদেরও ওপর হামলার চেষ্টা করেছিল, তবে অল্পের জন্য রক্ষা পান তারা।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

error:

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০২:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫