
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও স্থাপন কার্যক্রম চলছে। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের সৌজন্যে এবং মো. মোত্তাকিম চৌধুরীর তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টিউবওয়েল পাওয়া উপকারভোগীদের সঙ্গে দেখা করে কার্যক্রমের খোঁজখবর নেন আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরী।
এ কার্যক্রমের আওতায় উপকারভোগীদের বাড়িতে টিউবওয়েল পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থাপন ও পাকাকরণের প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। প্রকৃত উপকারভোগীরা টিউবওয়েল ও প্রয়োজনীয় মালামাল সঠিকভাবে বুঝে পাচ্ছেন কি না, তা নিয়মিত তদারকি করছেন তিনি।
এ সময় কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলে তাঁদের হাতে টিউবওয়েল ও স্থাপনের সরঞ্জাম যথাযথভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে খোঁজ নেন মোত্তাকিম চৌধুরী। পাশাপাশি মানবিক সহায়তা পেয়ে তাঁদের অভিজ্ঞতার কথাও শোনেন।
মোত্তাকিম চৌধুরী বলেন, প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন এ সহায়তা সঠিকভাবে পায়, তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। বিশুদ্ধ পানির ব্যবস্থা মানুষের অন্যতম মৌলিক অধিকার ও প্রয়োজন। এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলো উপকৃত হচ্ছে। এমন মানবিক কার্যক্রম গ্রহণের জন্য তিনি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলার খবর ডেস্ক : 



















