
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী শান্তিবাগ এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় শরিফ মিয়া নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা ও ধর্মঘর বাজারের ব্যবসায়ী শরিফ মিয়া মোটরসাইকেলে করে মাধবপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে চৌমুহনী শান্তিবাগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে মারধর করে। এ সময় তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর শরিফ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মোটরসাইকেল আরোহীকে আঘাত করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 



















