ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জ্যেষ্ঠ আইনজীবী হলেন সুপ্রিমকোর্টের ১৯ আইনজীবী

বাংলার খবর ডেস্ক:

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে ১৯ জন অভিজ্ঞ আইনজীবী নতুন করে তালিকাভুক্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন আলোচিত আইনজীবী ড. শাহদীন মালিক, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির ও রাশনা ইমামসহ আরও অনেকে।

নতুন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত অন্য আইনজীবীরা হলেন— আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এসএম মাসুদ হোসেন দোলন, তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ হোসেন, মো. রফিকুর ইসলাম, অরিবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদউল্লাহ, রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, মো. আব্দুল কাইয়ুম ও মো. শাখাওয়াত হোসেন।

সুপ্রিমকোর্ট জানিয়েছে, আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবেই এই মর্যাদাপূর্ণ সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করা হয়। এটি আইনজীবীদের পেশাগত জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত।

বুধবার (১২ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে ৪৯ জন আইনজীবীর আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া ১৫৩ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ১৫০ জনের আবেদন স্ট্যান্ডওভার অবস্থায় রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জ্যেষ্ঠ আইনজীবী হলেন সুপ্রিমকোর্টের ১৯ আইনজীবী

আপডেট সময় ১০:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫