ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে

বাংলার খবর ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আগামী রোববার থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছি। সব নিবন্ধিত দল নিয়েই এই আলোচনা হবে। ১৩ তারিখে কাদের ডাকা হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই তা জানানো হবে।”

তিনি আরও বলেন, “আমরা কিছুই গোপন করছি না। একটু সময় দিন, ধাপে ধাপে সব জানানো হবে।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগেই কেন আরপিও ও আচরণবিধি সংশোধনের গেজেট প্রকাশ করা হলো — এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব সরাসরি কোনো উত্তর দেননি।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত জানানো হবে।”

ইসি সচিব আখতার আহমেদ জানান, “সংলাপে মূলত আরপিও ও আচরণবিধির পরিবর্তন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা—এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫