ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লাখাইয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ!

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে। গত ৩০ অক্টোবর গভীর রাতে (রাত ৩টা থেকে ৪টার মধ্যে) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছিল এবং খেলা সেমিফাইনাল পর্যন্ত চলছিল। খেলার উচ্ছ্বাসে ভরা মাঠের এমন একটি মঞ্চে আগুন দেওয়ায় এলাকাবাসীর মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায় মঞ্চের দিকে। দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। আগুনে মঞ্চের বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত শুরু করেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

লাখাইয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ!

আপডেট সময় ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫