ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

বাংলার খবর ডেস্ক:

ভারতের তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা তাকে শপথ পাঠান। শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডিসহ রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আজহারউদ্দিনকে অন্তর্ভুক্ত করার ফলে তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। বিধানসভা অনুযায়ী, তেলঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন।

কংগ্রেস নেতা আজহারউদ্দিন আসন্ন জুবলি হিলস উপনির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। ওই আসনে প্রায় এক লাখ মুসলিম ভোটার রয়েছেন। গত জুনে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যু হওয়ায় এ উপনির্বাচনের প্রয়োজন হয়েছে।

আজহারউদ্দিনের মন্ত্রী হওয়া তেলঙ্গানার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছে। তিনি রাজ্যের মন্ত্রিসভায় অল্পসংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন। তেলঙ্গানা কংগ্রেসের অনুরোধ ও কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পর তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

error:

মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

আপডেট সময় ০৪:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫