ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর

তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জাতীয় সংসদে উত্থাপিত মজুরি প্রস্তাব দ্রুত কার্যকর এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত এ গণবিক্ষোভে শতাধিক চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা গীতা রানি কানু।

বিক্ষোভে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরি দিয়ে একটি পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে শ্রম অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে শ্রম অধিদপ্তরের প্রভাবমুক্ত পরিবেশে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে। এতে চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচনের সুযোগ তৈরি হবে।

গণবিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং দাবি বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

‘বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকবৃন্দ’-এর উদ্যোগে এ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

error:

তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

আপডেট সময় ০৮:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬