ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা Logo হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ Logo ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল Logo অশুভ ‘ভিউ ব্যবসায়ীদের’ বিষাক্ত ছোবল থামাতে হবে Logo হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি Logo মাধবপুরে বেলগড় ৩৩ কেভি সুইচিং স্টেশনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন Logo মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী Logo ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে — সৈয়দ মো. শাহজাহান

বাংলা খবর ডেস্ক:

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে — এমন আহ্বান জানিয়েছেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাই পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।”

শুক্রবার সন্ধ্যায় মাধবপুর পৌর শহরে আয়োজিত ‘পশ্চিম টিম ওকে ফ্রিজ কাপ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র হাবিবুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া ও ফারুক রানা।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার ও রনি আহমেদ, বৈষম্য বিরোধী নেতা সিরাজুল ইসলাম তানজিল ও মাসুম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত খা ও মোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এবং সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বাবী খানসহ অসংখ্য নেতাকর্মী।

ফাইনাল খেলায় মাধবপুর বাজার একাদশ ১–০ গোলে আকাশ মাহিন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি

error:

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে — সৈয়দ মো. শাহজাহান

আপডেট সময় ১০:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫