ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং আভিযানিক কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। একইসঙ্গে সরাইল রিজিয়নের চলমান আভিযানিক কার্যক্রম নিয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

চক্ষু শিবিরে মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল চিকিৎসা সেবা প্রদান করে। দলে আরও ছিলেন ডা. ইয়ামিন আল বাশার, ডা. মোঃ মনিবুর রহমান এবং ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশিদ ও মোঃ আব্দুল আজিজ। শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন, তাদের জন্য স্বল্পমূল্যে অস্ত্রোপচারের টোকেন দেওয়া হয়।

এ সময় আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহের সাম্প্রতিক সাফল্য তুলে ধরা হয়। জানানো হয়, দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ১,২০৪ কিলোমিটার। এই বিশাল সীমান্তজুড়ে ৪টি সেক্টরের আওতায় ১৩টি ইউনিট ও ২১১টি বিওপি’র মাধ্যমে বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ৭৬ জন আসামিসহ প্রায় ২৫৮ কোটি টাকার মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে গবাদিপশুর চামড়া পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ও চামড়া পাচার ঠেকাতে জোরদার নজরদারি চালানো হচ্ছে।

প্রেস ব্রিফিং শেষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বাহিনী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error:

বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা

আপডেট সময় ০৯:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬