ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

বাংলার খবর ডেস্ক

আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আশা করছি নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপি এখন বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে, তবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আরপিও সংশোধনের সময় অনেক বিষয়ে আমরা একমত হয়েছিলাম। তবে ২০(১) উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে—এটি পরিবর্তনের ফলে ছোট দলগুলো নিরুৎসাহিত হবে। এতে বড় নেতারা সুযোগ পেলেও ছোট দলগুলো পিছিয়ে পড়বে।”

তিনি অভিযোগ করেন, একতরফাভাবে আরপিও সংশোধনী পাস করা হয়েছে। বিএনপি চায় বহুদলীয় সমৃদ্ধ সংসদ এবং সুষ্ঠু নির্বাচন। এজন্য এই সংশোধনী পুনর্বিবেচনা করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেবে।

এদিকে, সম্প্রতি বিএনপি ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে, যা দল পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫