ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

উত্তরপ্রদেশে আতশবাজির বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬৫ দোকান

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
দীপাবলির প্রাক্কালে ভারতের উত্তরপ্রদেশে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ফতেহপুর এমজি কলেজের মাঠে বসা আতশবাজির বাজারে রবিবার দুপুরে আগুন লেগে মুহূর্তে পুড়ে যায় অন্তত ৬৫টি দোকান। আগুনে ছাই হয়ে গেছে কোটি কোটি টাকার আতশবাজি ও বেশ কিছু যানবাহন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ফতেহপুর এমজি কলেজ মাঠে আতশবাজির অস্থায়ী বাজার বসেছিল। দুপুরে আচমকা আগুন লেগে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে ভরপুর এলাকায় একের পর এক দোকানে আগুন ধরে যায়, সঙ্গে শুরু হয় ভয়াবহ বিস্ফোরণ। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন দোকানিরা ও ক্রেতারা। কেউ কেউ চেষ্টা করেও দোকানের আতশবাজি রক্ষা করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুন, চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতেহপুর পুলিশ সুপার অনুপ কুমার সিংহ জানান, “এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

আগুনে কয়েকজন সামান্য দগ্ধ হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল

error:

উত্তরপ্রদেশে আতশবাজির বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬৫ দোকান

আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫